শুক্রবার, জুন ১২, ২০২৬

রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তনের দাবিতে বাকৃবিতে মানববন্ধন

প্রকাশ :

মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৮ম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে করার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তন মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, দীর্ঘ ছয় বছর পর ৮ম সমাবর্তন মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি ছাড়াই আয়োজিত হতে যাচ্ছে । প্রতিটি শিক্ষার্থী চায় শিক্ষাজীবন শেষে রাষ্ট্রপতির হাত থেকে সনদ নিয়ে কর্মক্ষেত্রে যোগদান করতে। বাকৃবিতে নিয়মিত সমাবর্তন হয় না। যার কারণে শিক্ষার্থীর মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে সমাবর্তন পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবে।

মানববন্ধনে কৃষি অনুষদ ছাত্র সমিতির ভিপি মো. তারিক জামান জয় বলেন, রাষ্ট্রপতি ছাড়া একটি সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে না। রাষ্ট্রপতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে অংশগ্রহণ করেছেন। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫ ফেব্রুয়ারি সমাবর্তনে অংশগ্রহণ করবেন। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি না আসা প্রশাসনের ব্যর্থতা।  এছাড়াও বাকৃবির ৮ম সমাবর্তনে নেই কোনো সম্মানিত অতিথি। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নোবেলজয়ী অতিথিরা আসেন। আমাদের দাবি রাষ্ট্রপতি যে সময়ে বিশ্ববিদ্যালয়ে আসতে ইচ্ছা পোষন করেন সে সময়ে সমাবর্তন অনুষ্ঠিত হোক। রাষ্ট্রপতি ছাড়া আমরা সমাবর্তন মানি না।

মানববন্ধন শেষে শিক্ষার্থীর উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষর্থীদের দাবিগুলো হচ্ছে সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতি নিশ্চিত করতে যথাযথ প্রচেষ্টা, বরেণ্য বক্তার উপস্থিতি, প্রাতিষ্ঠানিক বাতি রক্ষা করা, সাধারণ শিক্ষার্থীর লালিত স্বপ্ন পূরণ করা, নিয়মিত সমাবর্তন আয়োজন করা।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...