রবিবার, মে ৩১, ২০২৬

এক মাসের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা চলছে

প্রকাশ :

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি সংকটে বিশ্ব একটি বড় বিপর্যয়ে পড়েছে। তাই এক মাসের মধ্যেই দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

নসরুল হামিদ আরো বলেন, এ জ্বালানি বিপর্যয়ের প্রভাব বাংলাদেশেও পড়েছে। দেশে কলকারখানা বেড়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই বিদ্যমান সংকট মোকাবিলায় সবাইকে সাশ্রয়ী হতে হবে।

এ সময় তিনি অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজি মো. মুজিবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরারুল হাসান আসু। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম.ই মামুন সভাটি সঞ্চালনা করেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে...

বাধার মুখে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বাসভবনের পথে আহতরা

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভে বসেছেন জুলাই গণ-অভ্যুত্থানে...