সোমবার, মে ১৮, ২০২৬

এক রাতেই পুড়ল ৮ দোকান-বসতঘর

প্রকাশ :

চট্টগ্রামের রাউজান ও বোয়ালখালীতে পৃথক অগ্নিকাণ্ডে আটটি দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার রাতে রাউজান উপজেলার বিনাজুরী ইউপির কাগতিয়া বাজারে ও বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউপির মুন্সিপাড়া আজিম মাস্টারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাউজান ফায়ার স্টেশনের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে এর আগেই চারটি দোকান পুড়ে যায়।  

বোয়ালখালী ফায়ার স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে...

বাধার মুখে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ, প্রধান উপদেষ্টার বাসভবনের পথে আহতরা

রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভে বসেছেন জুলাই গণ-অভ্যুত্থানে...