শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

বাকৃবিতে বাঁধনের রজতজয়ন্তী  উদযাপন

প্রকাশ :

মো আমান উল্লাহ, বাকৃবি 
‘৫০ পেরিয়ে বাংলাদেশ ২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাঁধনের ২৫ বছর পূর্তি উদযাপন করেছে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় বাকৃবি ছাত্র শিক্ষক কেন্দ্রের মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে বাঁধনের রজত জয়ন্তীর উদযাপন অনুষ্ঠিত হয়।

বাঁধনের সভাপতি এম. এম. আশিক রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজভী আহমেদ জনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, , প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন,  অধ্যাপক ড. মো. গোলাম ফারুখ, অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম  ও বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক বাঁধনকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীদের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ বলেন, বাঁধন অসাম্প্রদায়িক, অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন। সব সময় লক্ষ রাখতে হবে যে এই সংগঠনকে কেউ যেন ব্যবহার করে ফায়দা লুটতে না পারে। অতীতে অনেক গোষ্ঠী ফায়দা লুটতে চেষ্টা করেছে। তাই সবাইকে সাবধান থাকতে হবে।

সাইফুল ইসলাম বলেন, বাঁধন এমন একটি সংগঠন যেখানে বাঁধনকর্মীরা আত্মীয়তার কোন বন্ধন ছাড়াই মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। প্রয়োজনে তারা যেকোনো সময় রক্ত দিয়ে তৈরি করে এক ভ্রাতৃত্বের বন্ধন। এইসব সামাজিক কাজের মাধ্যমে ইতিবাচক দিক ছড়িয়ে দিয়ে থাকে তারা। ইতিবাচক কাজের মাধ্যমে আসা করা যায় এক নতুন বাংলাদেশের। আজ থেকে ২৫ বছর আগে রক্ত না পেয়ে মারা যেতে হয়েছিলো অনেক রোগীকে। এখন ২৫ বছর পর এই সংগঠনটির প্রচেষ্ঠায় রক্তের জন্য মারা যাওয়া রোগীর সংখ্যা কমেছে। এছাড়া তিনি আরো বলেন রক্তদানের একটি ওয়েবসাইট চালু করতে হবে । ফলে লোকেশন অনুযায়ী যে কেউ যেকারো প্রয়োজনে রক্ত নিতে পারবে।

উল্লেখ্য, বাঁধন বাকৃবি জোনাল পরিষদ বর্তমানে ১৩টি হল ইউনিটের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ২০০০ সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত ৫২২৯৮ জনের রক্তের গ্রুপ নির্ণয় এবং ৩১৯২৮ ব্যাগ রক্তদান করেছে বাঁধন বাকৃবি জোনাল পরিষদ।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...