বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

ইবি জিয়া পরিষদের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব’ ও ‘সংহতি দিবস’ উদযাপিত

প্রকাশ :

ইবি প্রতিনিধি:
‘জাতীয় বিপ্লব’ ও ‘সংহতি দিবস’ উপলক্ষে র‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। সোমবার (০৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের সামনে থেকে এ র‍্যালি বের করে সংগঠনটি।
পরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ইবি থানা গেট সংলগ্ন বিশ্ববিদ্যালয় ভিত্তি প্রস্তরে গিয়ে মিলিত হয় তারা।

সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভা ও দোয়ার আয়োজন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান, সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইদ্রিস আলী, অধ্যাপক ড. রুহুল আমিন, অধ্যাপক ড. আব্দুল মালেক, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আবু জাফর খান, অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, সাবেক ইবি শাখা ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক সহ জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় জিয়া পরিষদ সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, “১৯৭৫ সালের এ দিনটি একটি ঐতিহাসিক দিন। এ দিনে শহীদ জিয়াউর রহমান যদি মুক্তি না পেতেন, আধিপত্যবাদীদের চক্রান্তে যদি তিনি নিহত হতেন তাহলে বাঙালীরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পেতেন না। মুক্তিযুদ্ধ পরবর্তী তৎকালীন সরকার যে বাকশাল কায়েম করেছিল তার ফলে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিলো সেরকম পরিস্থিতির মধ্যেই আমরা অবস্থান করছি। তাই আজকের এ দিনে আমাদের প্রত্যাশা বর্তমান বাকশাল থেকে বাংলাদেশ মুক্তি পাবে। আবারো বাংলাদেশে সোনালী দিন ফিরে আসবে।”

শেষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আব্দুল মালেকের পরিচালনায় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে এ দিনের কার্যক্রম শেষ করে সংগঠনটি।

এর আগে সকাল ৯টায় দিবসটি উপলক্ষে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া এলাকায় র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইবি শাখা ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...