শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

নওগাঁয় সততা অয়েল মিল উদ্বোধন

প্রকাশ :

  • সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি

ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের আলেম সমাজ। কওমী উদ্যোক্তার ব্যানারে হচ্ছে সংগঠিত। তরুণ আলেমগণ মনোনিবেশ করছেন ব্যবসায়।

শুক্রবার (৩ মার্চ, ২০২৩) বাদ জুমআ নওগাঁ সদরের পিরোজপুর বাজারে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় সততা অয়েল মিল & সাদিকা ট্রেডার্সের অফিস। খাঁটি সরিষার তেল উৎপাদন ও সারাদেশে সুলভ মূল্যে বিপণনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সততা শপ।

মাওলানা সালমান ফারসী মাদ্রাসার পড়াশোনা শেষ করে অনলাইনে শুরু করেন সরিষা তেলের ব্যবসা। দিনে দিনে ছড়িয়ে পড়ে তার ব্যবসার পরিধি। যুক্ত হোন আলেমদের অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম “কওমী উদ্যোক্তা”তে। তারই ধারাবাহিকতায় অয়েল মিলের নিজস্ব অফিস উদ্বোধন করা হলো আজ। জুমআর পূর্বে দোয়ার মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়। জুমআর পরে আমন্ত্রিত অতিথিদের হাতে গিফট হিসেবে তুলে দেওয়া হয় এক বোতল করে সততা খাঁটি সরিষার তেল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেল। উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, সৈয়ব আহমেদ সিয়াম সহ স্থানীয় প্রভাবশালী আলেম ও ব্যবসায়ীগণ।

সততা অয়েল মিলের সত্ত্বাধিকারী মাওলানা সালমান ফারসী জানান, “সততা অয়েল মিল সম্পূর্ণ খাঁটি সরিষার তেল সরবরাহ করে। দামও রাখে অনেক কম। আশা রাখি আমাদের ব্যবসার ক্রমবর্ধমান উন্নতি জারি থাকবে, ইনশাআল্লাহ।”

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

সাত কলেজের ‘স্বাধীনতার স্বপ্ন’: আট বছরের অচলায়তন ভেঙে নতুন পথে যাত্রা

আট বছরের আন্দোলন-সংগ্রামের পর অবশেষে অধিভুক্তি থেকে মুক্তি পেল...

ঢাবি-ঢাকা কলেজ সংঘর্ষে উত্তেজনা: আহতের ঘটনায় পরীক্ষা বর্জনের ঘোষণা

খিলক্ষেতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনাপূর্ণ...