শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

অনশন ভাঙার সিদ্ধান্ত আসছে রাতে, আন্দোলন চলবে

প্রকাশ :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির সপ্তম দিন আজ মঙ্গলবার। এইদিন বিকেলে অনশনকারীদের অনশন ভাঙানোর চেষ্টা করছে আন্দোলনকারী একদল শিক্ষার্থী।

তারা সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। বিষয়টি নিয়ে দুইপক্ষের আলোচনার পর সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টা সময় নিয়েছেন অনশনকারীরা।

অনশন ভাঙার অনুরোধ জানানো শিক্ষার্থীরা অবশ্য উপাচার্যবিরোধী আন্দোলন চলবে বলে জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ।

রাজ বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের কষ্ট মেনে নিতে পারছি না। আমরা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই না। আন্দোলনের জায়গা থেকে তাই অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, অনশন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলেও বিপুল উদ্দীপনায় আন্দোলন চালিয়ে যাব আমরা।

শপথ বাক্য পাঠে যা ছিল-

“আমি শপথ করছি যে, স্বৈরাচারী ফরিদ উদ্দীনের পদত্যাগের আগ পর্যন্ত আমরা আমাদের দাবি আদায়ের লড়াই অব্যাহত রাখব। অনশনরত ভাই-বোনদের এতদিনের অকুতোভয় সংগ্রামের অনুপ্রেরণা বুকে ধারণ করে আরো দ্বিগুণ শক্তি ও তেজে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব।”

“তাদের এই দুর্বিষহ যন্ত্রণা আমরা বৃথা যেতে দেব না। দিন হোক, রাত হোক, আমরা এই আন্দোলনের মাঠ ছেড়ে যাব না। আমরা আমাদের এক দফা দাবী আদায় করেই তবে ঘড়ে ফিরব।”

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে এই কথাগুলো বলছিলেন লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত টিটু...

এ সম্পর্কিত আরও পড়ুন

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...

২৩তম ফাউন্ডেশন ডে উপলক্ষে বিভাগ সাজানোর প্রতিযোগিতায় উৎসবমুখর ড্যাফোডিল

আগামীকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) উদযাপন করতে যাচ্ছে তার...

স্ত্রীর চিকিৎসার জন্য ডিম ব্যবসা, সফল উদ্যোক্তা হলেন ড্যাফোডিলের পরিচ্ছন্নতা কর্মী তাজুল ইসলাম

আতিকুর রহমান বাবু কিশোরগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে...