শনিবার, জুন ৬, ২০২৬

জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছে বিএনপি: নানক

প্রকাশ :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজকে যখন শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তখন কিছু অপশক্তি মাঠে নেমেছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য। শেখ হাসিনা, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে বিএনপি।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বৃহস্পতিবার বাংলাদেশে একটি হরতাল পালন হলেও কেউ টের পেলো না। রাস্তায় যানজট। তবে, আমাদেরকে খুব সর্তক হতে হবে।

তিনি বলেন, ওরা আবার নেমেছে। ওরা বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। সে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা নেমেছে। আপনারা পাকিস্তানি প্রেসক্রিপশনে চলছেন।এদের বিষয়ে সর্তক থাকতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত বাড়াতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, সেই গৃহহীন মানুষেদের ঘর দেওয়া হচ্ছে মানুষরে কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। সেই মুহূর্তে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তারা আবার মাঠে নেমেছে। আমাদেরকে সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের কাছে যেতে হবে। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সুলতানা শফির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপ-কমিটির সদস্য সচিব মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা কৃক প্রমুখ।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে...

ভূমধ্যসাগরে মৃত্যুর মিছিল থামছে না

"আমি আমার বাবাকে চাই, আমার একটাই সন্তান!"—আহাজারি করতে করতে...

পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

পাবনার সুজানগরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবদুল...