সোমবার, মে ১৮, ২০২৬

তৈমুর আলম খন্দকার এবং এ টি এম কামালকে বিএনপি থেকে বহিষ্কার

প্রকাশ :

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করা তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করেছে বিএনপি। তাঁর সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকেও বহিষ্কার করেছে দলটি। দুজনেরই বিএনপির প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাঁদের বহিষ্কারের কথা জানানো হয়। প্রথম আলোর পক্ষ থেকে রহুল কবির রিজভীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চিঠির সত্যতা নিশ্চিত করেন।বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল বিএনপির। সেই সিদ্ধান্ত না মেনে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের মেয়র প্রার্থী হলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ টি এম কামাল তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন।

তৈমুরকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

আর এ টি এম কামালকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, বহিষ্কারের বিষয়টি তাঁর জানা নেই। দল যে সিদ্ধান্ত নেয়, সেটিই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জে বড় দুটি রাজনৈতিক দলে (বিএনপি-আওয়ামী লীগ) কমিটি ভাঙা ও বহিষ্কারের মড়ক লেগে গেছে। এই বড় দুই দলের ত্যাগী ও নিবেদিত নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে শবিনা খতম পড়াইতে হবে। এটা করোনার মতো, রাজনৈতিক মহামারি লেগে গেছে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য দুই দলেরই জালালি খতম পড়াইতে হইব।’

এ টি এম কামাল বলেছেন, তিনি কোনো চিঠি পাননি। তবে এ রকম একটি বিষয় শুনেছেন।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকার আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত হন।

আরও পড়ুন

মন্তব্য করুন

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

spot_imgspot_img

এ সম্পর্কিত আরও পড়ুন

চীনে অনুষ্ঠিত কংহুয়া ট্রেইল রেস ৩০ কে, অংশ নিলেন ১২০০-এর বেশি দৌড়বিদ

চীনের চংহুয়া অঞ্চলে আন্তর্জাতিক ট্রেইল রানিং প্রতিযোগিতা ‘কংহুয়া ট্রেইল রেস ৩০ কে’ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ-বিদেশের ১২০০-এরও...

ড্যাফোডিল ফার্মাসিয়া ক্লাবের নেতৃত্বে লিতুন-রিপন-ওমর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মাসি বিভাগের অন্যতম সংগঠন ‘ফার্মাসিয়া ক্লাব’-এর ছয় মাসের অন্তর্বর্তী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬...

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে গুণগত পরিবর্তন ও সংস্কার প্রয়োজন—এমন মন্তব্য করেছেন জামায়াতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প বৈঠক: বন্ধুত্বের নতুন দিগন্ত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ ফেব্রুয়ারি।...

এ সম্পর্কিত আরও পড়ুন

অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার না: জামায়াতের নায়েবে আমির

অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় এবং নির্বাচন সুষ্ঠু করতে...

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ: কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে...

পাবনায় পুলিশের গাড়ি থামিয়ে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল গ্রামবাসী

পাবনার সুজানগরে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আবদুল...

ছেলের নাম কমিটিতে না থাকায় প্রধান শিক্ষককে মারধর, প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে ছেলের নাম অন্তর্ভুক্ত না...