বীরতারা ইউনিয়নে চেয়ারম্যান পদে আমির হোসেনের প্রত্যাশা
টাঙ্গাইলের ধনবাড়ীর বীরতারা ইউনিয়নে উন্নয়ন, কৃষি ও তরুণদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন আমির হোসেন।
নিউজ ডেস্কটাঙ্গাইল
প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৬
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ল্যাঃ কর্পোঃ (অবঃ) মোঃ আমির হোসেন।
সমর্থকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, ইউনিয়নের রাস্তা, কৃষি সহায়তা, ডিজিটাল নাগরিক সেবা ও তরুণদের দক্ষতা উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিতে চান।


