হত্যাকাণ্ডের তদন্তে যুক্ত একাধিক কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য পেয়েছে প্রথম আলো। তাঁদের ভাষ্য, অপ্রতিমের কাছে থাকা আইফোন ১৭ প্রো ম্যাক্সটি কেড়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এর সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের আলাদা স্বার্থ ও ক্ষোভও কাজ করে থাকতে পারে।

সার্চ ইঞ্জিন ও শেয়ার প্রিভিউতে এটি দেখানো হয়। ১৬০ অক্ষরের মধ্যে রাখুন।
সার্চ ইঞ্জিন ও শেয়ার প্রিভিউতে এটি দেখানো হয়। ১৬০ অক্ষরের মধ্যে রাখুন। son
নিউজ ডেস্ক Dমনোহরদী
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, সকাল ১০:৩৮
গতকাল রোববার এ ঘটনা নিয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নেওয়া হয়। ফোন নিতে বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়।
এ ঘটনায় অপ্রতিমের বাবার করা হত্যা মামলায় সাইফুল ইসলাম ওরফে তুহিনসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা পুলিশ। তুহিন ছাড়া অন্য দুজন কিশোর। এদের বাইরে আরেক তরুণের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।


