
আবার ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারালেন ইলন মাস্ক, সম্পদ কমল কত
স্পেসএক্স ও টেসলার শেয়ারের দরপতনে ইলন মাস্কের সম্পদ কমেছে ৩৬৩০ কোটি ডলার। আবারও এক লাখ কোটি ডলারের নিচে নেমেছে তাঁর সম্পদের পরিমাণ।
বাণিজ্য ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:৪৫
মাত্র চার দিনের ব্যবধানে আবারও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বা লাখ কোটি ডলারের মালিকের মর্যাদা হারিয়েছেন ইলন মাস্ক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। এতে ইলন মাস্কের সম্পদের পরিমাণ এক ধাক্কায় প্রায় ৩ হাজার ৬৩০ কোটি ডলার কমে যায়। খবর ফোর্বস ম্যাগাজিন।ফোর্বসের হিসাব অনুযায়ী, আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৪৫ মিনিটে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ছিল ৯৭ হাজার ৪ কোটি ডলার।
ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার শেয়ারের দামও কমে গেছে। মাস্কের সম্পদের বড় অংশই স্পেসএক্স ও টেসলায় তাঁর মালিকানাধীন শেয়ারের ওপর নির্ভরশীল। তিনি প্রতিষ্ঠান দুটিরই প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। গত আগস্টে নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, স্পেসএক্সে মাস্কের মালিকানা ৪৮ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে টেসলায় তাঁর অংশীদারত্ব প্রায় ১১ শতাংশ।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/business/world-business/ps6ywi4tsp


