.jpg?w=1200&auto=format%2Ccompress&format=webp&q=80)
হ্যাটট্রিক করে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে ড্র হওয়া ম্যাচটি হাসান মাহমুদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার ইতিহাস গড়েছেন।
খেলা ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:২৩
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে জয় পায়নি বাংলাদেশ। তবে ড্র হওয়া ম্যাচটি হাসান মাহমুদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার ইতিহাস গড়েছেন। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন আইসিসি র্যাঙ্কিংয়েও। ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন এই পেসার।
আজ বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে টেস্ট বোলারদের মধ্যে ৩৮তম স্থানে উঠেছেন হাসান। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করে তিনি প্রথমবার এই অবস্থানে উঠেছিলেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/cricket/zsi1ea7ze3





