
৩০ পেরিয়ে গোলে কেইনের পেছনে মেসি, সামনে রোনালদো
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে ভাইকিংয়ের জালে গোল করে লিওনেল মেসিকে পেছনে ফেলেন হ্যারি কেইন।
খেলা ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:০৬
ভাইকিংদের দেশে গিয়েছিলেন হ্যারি কেইন। জিততে পারেননি। তবে ফিরেছেন লিওনেল মেসিকে পেছনে ফেলে।চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের মাঠে নেমে ৩–৩ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন বায়ার্নের তারকা স্ট্রাইকার কেইন। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড বইয়ের একটি পাতায় ইংল্যান্ড কিংবদন্তি পেছনে ফেললেন মেসিকে।
৩০ বছর বয়স পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলেছেন কেইন। ৩০ পেরিয়ে ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৬ গোল করলেন ৩৩ বছর বয়সী কেইন। মেসি ৩০ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে করেন ৩৫ গোল। অর্থাৎ ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলে পেছনে পড়েন বার্সেলোনা কিংবদন্তি।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/football/xicx1wsmqi

.jpg?w=1200&auto=format%2Ccompress&format=webp&q=80)



