
বাংলাদেশের জন্য ইংল্যান্ডের টেস্ট-পরিকল্পনায় নতুন ভাবনা
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, তাঁরা দলের ভারসাম্য ও স্পিন বোলিংয়ের বিকল্পগুলো নিয়ে কাজ করছেন।
খেলা ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:০৭
আগামী বছরের বাংলাদেশ সফর সামনে রেখে টেস্ট দলের পরিকল্পনায় নতুন করে ভাবছে ইংল্যান্ড। উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ তো থাকছেই, পাশাপাশি বাংলাদেশের পেস আক্রমণকেও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের।ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, তাঁরা দলের ভারসাম্য ও স্পিন বোলিংয়ের বিকল্পগুলো নিয়ে কাজ করছেন।
বাংলাদেশ সফরের পরিকল্পনায় স্পিন বোলিংয়ের গুরুত্ব বাড়লেও ইংল্যান্ডের ভাবনায় আছে দলের সামগ্রিক ভারসাম্য। নর্থ জানিয়েছেন, পেস বোলিং নিয়ে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি এবার স্পিনারদের নিয়েও বিনিয়োগ বাড়াচ্ছে ইসিবি। ইংল্যান্ডের স্পিন বোলিং বিভাগের দায়িত্বে রিচার্ড ডসনের নিয়োগকে সেই পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন তিনি। ডসন একই সঙ্গে স্টিভেন ফ্লেমিংয়ের নতুন সহকারী কোচদের একজন হিসেবেও কাজ করবেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/cricket/wthub2q1zw

.jpg?w=1200&auto=format%2Ccompress&format=webp&q=80)



