
কাজের বিনিময়ে যৌন প্রস্তাবের অভিযোগ সামনে আনলেন নীতি
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর। প্রস্তাবটি দিয়েছিলেন তাঁর প্রথম তেলেগু সিনেমার পরিচালক। হতবাক নীতি ফোন কেটে পরিচালকের নম্বর ব্লক করে দেন।
বিনোদন ডেস্কঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:১৮
সিনেমায় অভিনয়ের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর। প্রস্তাবটি দিয়েছিলেন তাঁর প্রথম তেলেগু সিনেমার পরিচালক। হতবাক নীতি ফোন কেটে পরিচালকের নম্বর ব্লক করে দেন।সম্প্রতি হাউটারফ্লাইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের এ তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।নীতি টেলর হিন্দি টেলিভিশন সিরিজ ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়া’ দিয়ে পরিচিতি পান। রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন তিনি।
ঘটনাটি বর্ণনা করতে গিয়ে নীতি বলেন, ‘আমার প্রথম সিনেমার পরিচালক কাজ শেষ হওয়ার পর আরেকটি সিনেমার জন্য ফোন করেছিলেন। এরপর তিনি বলেন, “এবার সিনেমাটি করতে হলে তোমাকে আমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে।” আপনি বুঝতেই পারেন না, কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। আমি শুধু ফোন কেটে দিয়েছিলাম। তাঁর নম্বর ব্লক করে মাকে ফোন করি।’এমন প্রস্তাবের মুখে পড়ে পরিচালকের সঙ্গে তর্কে জড়াননি নীতি। বরং ফোন কেটে যোগাযোগ বন্ধ করে দেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/entertainment/bollywood/tnd9dq895i




