
‘দৃশ্যম’–এর চেয়ে ভালো! কোন সিনেমা দেখে এ কথা বলছেন দর্শকেরা
অল্প বাজেটে নির্মিত সিনেমাটি গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তির পর দুর্দান্ত ব্যবসা করে। ৯ অক্টোবর এসেছে ওটিটিতেও। সিনেমাটি দেখার পর অনেক দর্শকের মন্তব্য—‘দৃশ্যম’–এর চেয়ে ভালো!
লতিফুল হকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:৪৭
মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রি গত এক দশকে দুর্দান্ত সব থ্রিলার বানিয়েছে। বিশেষ করে পুলিশি তদন্ত নিয়ে এই ইন্ডাস্ট্রির সাফল্য ঈর্ষণীয়। বাংলাদেশে মালয়ালম থ্রিলার–ভক্তের অভাব নেই। এসব সিনেমা আসামাত্রই তৈরি হয় বাংলা সাবটাইটেল। তবে মালয়ালম থ্রিলারের কথা এলেই সবার আগে আসে ‘দৃশ্যম’–এর নাম। ২০১৩ সালে মুক্তি পাওয়া জিতু জোসেফের সিনেমাটির প্রভাব এতটাই যে প্রথম কিস্তি মুক্তির পর এক যুগে এসেছে আরও দুই কিস্তি, এসেছে হিন্দি রিমেকও।
‘প্রধমা দৃষ্টিয়া কুট্টাকার’ অর্থ প্রথম দৃষ্টিতে অপরাধী। সিনেমায় পুলিশের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দিতেই চিত্রনাট্যকারেরা কেন এতটা সময় ব্যয় করছেন, শুরুতে এমন প্রশ্ন জাগতেই পারে। কিন্তু গল্প যত এগোয়, ততই স্পষ্ট হয়, চরিত্রগুলোর ব্যক্তিগত জীবন ও দুর্বলতাগুলো তুলে ধরার পেছনে নির্মাতাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে। ছবিটির সঙ্গে যৌক্তিক কারণেই জিতু জোসেফের ‘দৃশ্যম’–এর মিল খুঁজে পেয়েছেন অনেক দর্শক।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/entertainment/ott/psna3vpcsq




