
নিউইয়র্কে অধ্যাপক ইউনূসকে হেনস্তার ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী
যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:১৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘এ দেশের একজন বরেণ্য ব্যক্তি, যিনি নোবেল প্রাইজ পেয়ে দেশের সুনাম অর্জন করে নিয়ে এসেছেন, তিনি বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস, তাঁর সাথে অসম্মানজনক আচরণ করেছে এই পরাজিত ফ্যাসিস্টদের দোসররা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেফকে বিমানবন্দরে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/v84ihxmg98





