
শেষ ম্যাচেও বড় হার বাংলাদেশ নারী ক্রিকেট দলের
অস্ট্রেলিয়ার সফরে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরেছে তারা।
ক্রীড়া প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:৪৮
অস্ট্রেলিয়া সফরের শেষটা মোটেও ভালো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্রিসবেনে আজ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ১৬৪ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে তিন ম্যাচের সিরিজটা অস্ট্রেলিয়া জিতল ৩-০ ব্যবধানে। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৪৯.৫ ওভারে অলআউট হয় ১৭২ রানে। এই রানের ১০৪-ই দুই ব্যাটার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের। তিনে নামা শারমিন ৯৩ বলে ৮ চারে করেন ৫০ রান।
শারমিন-স্বর্ণা ছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন শুধু আট ও নয়ে নামা রাবেয়া খান ও দিশা বিশ্বাস। দুজনই করেছেন ১৩ রান করে। স্বর্ণা আউট হয়ে গেলেও ওয়ানডে অভিষিক্ত দিশা অপরাজিত থাকেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/sports/cricket/an0j1qyi6p

.jpg?w=1200&auto=format%2Ccompress&format=webp&q=80)



