
চাকরি ও ফ্রিল্যান্সিংয়ে এআইয়ের ঢেউ
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বলছে, পুনরাবৃত্তিমূলক কাজ (রিপিটিটিভ), যেমন ডেটা এন্ট্রি বা সাধারণ ধরনের লেখালেখি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে।
রেমিজিউস রেমীঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:২০
বিশ্বব্যাপী চাকরির বাজারে এখন একটাই প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, এআই কি আমার চাকরি খেয়ে ফেলবে? দুপুরবেলা ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার নাফিসারও ঠিক এই প্রশ্নই মাথায় এল, যখন তিনি লক্ষ করলেন, আগে যে কাজে তিন দিন লাগত, এআই টুল ব্যবহার করে সেটা এখন মাত্র এক দিনেই করা হয়ে যাচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা বলছে, পুনরাবৃত্তিমূলক কাজ (রিপিটিটিভ), যেমন ডেটা এন্ট্রি বা সাধারণ ধরনের লেখালেখি সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। অন্যদিকে সৃজনশীলতা, জটিল সিদ্ধান্ত এবং মানবিক বোঝাপড়া লাগে, এমন কাজের চাহিদা বরং দিন দিন বাড়ছে। কারণ, এসব ক্ষেত্রে যন্ত্র এখনো মানুষের ধারেকাছেও পৌঁছাতে পারেনি। ফলে সব কাজের ক্ষেত্রে চিত্রটা একরকম নয়।তবে ঝুঁকিটা অবশ্যই বাস্তব। নতুন দক্ষতা না শিখলে বাজারে পিছিয়ে পড়ার আশঙ্কা যথেষ্ট।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/technology/artificial-intelligence/xf0wk09y63





