
ভবন নির্মাণের আগে ভাবনার নির্মাণ জরুরি
একটি বহুতল আবাসিক ভবন বাইরে থেকে দেখতে অসাধারণ। আকর্ষণীয় প্রবেশপথ, সুন্দর লবি, সুইমিংপুল, আধুনিক সুযোগ–সুবিধা—সবই আছে।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৪৯
একটি বহুতল আবাসিক ভবন বাইরে থেকে দেখতে অসাধারণ। আকর্ষণীয় প্রবেশপথ, সুন্দর লবি, সুইমিংপুল, আধুনিক সুযোগ–সুবিধা—সবই আছে। কিন্তু ভেতরে ঢুকে দেখা গেল, পরিবারের সদস্যদের স্বাভাবিকভাবে একসঙ্গে বসার জায়গা নেই, রান্নাঘর ও দৈনন্দিন কাজের পরিসর অস্বস্তিকর এবং ঘরে পর্যাপ্ত আলো–বাতাস আসে না।
সমস্যাটি শুধু নকশার নয়, ভবন নির্মাণের পুরো প্রক্রিয়ার। আমাদের দেশে পদ্ধতিগত পরিকল্পনাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার প্রবণতা রয়েছে। অনেকের কাছে স্থপতির কাজ মানেই একটি সুন্দর ভবনের নকশা তৈরি করা। অথচ একটি প্রকল্প কেন হচ্ছে, কার জন্য হচ্ছে, মানুষ সেখানে কীভাবে থাকবে বা কাজ করবে, ভবনটি কীভাবে নির্মিত ও পরিচালিত হবে—এসব প্রশ্নের উত্তর খোঁজা থেকেই স্থাপত্যের কাজ শুরু হওয়া উচিত।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/business/analysis/1ulg6v66n7



