
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ২০টি ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে।
প্রতিনিধিঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:১২
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের ওষুধ উৎপাদন কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পরে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দলও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওই ওষুধ কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে শাহিন আলমের নেতৃত্বে টঙ্গীর তিনটিসহ গাজীপুর, উত্তরা ও আশপাশের বিভিন্ন ফায়ার সার্ভিস স্টেশনের ২০টি ইউনিট কাজ করছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/2rmxxobg0l





