মুঠোফোন চার্জে লাগিয়ে গেম খেলছিলেন যুবক, বিস্ফোরণে খণ্ডবিখণ্ড ডিসপ্লে–ব্যাটারি, আহত ২
রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দিয়েই তাঁকে ঢাকায় নিয়ে যেতে বলা হয়।
প্রতিনিধিঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:২৪
লক্ষ্মীপুরের রায়পুরে একটি মুঠোফোন বিস্ফোরিত হয়ে দুই যুবক আহত হয়েছেন। এর মধ্যে একজনের চোখ আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগার ভূঁইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত দুজন হলেন ওই এলাকার কবির আহমেদের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মতিনের ছেলে মো. শাকিল (২৫)।
সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, মো. রুবেল পেশায় ইলেকট্রিশিয়ান এবং শাকিল মুঠোফোন মেরামতের কাজ করেন। দুজন গতকাল চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে পাশাপাশি বসা ছিলেন। সেখানে চার্জে লাগানো অবস্থায় মুঠোফোনে অনলাইনে গেম খেলছিলেন রুবেল। খেলার এক পর্যায়ে হঠাৎ মুঠোফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুঠোফোনটির ডিসপ্লে ও ব্যাটারি খণ্ডবিখণ্ড হয়ে রুবেলের মুখ ও চোখে এবং শাকিলের মুখ ও কানে লাগে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/3rvlxblrsx





