
চুয়েট উপাচার্য জানালেন পদত্যাগ করেননি, আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের
চুয়েট ক্যাম্পাসে টানা ২৩ দিন ধরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন চলছে। এতে বন্ধ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম।
সংবাদদাতাঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:২৬
সুস্থ হয়ে ফিরে আবারও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি জানিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে তিনি পদত্যাগ করেছেন উল্লেখ করে যেসব সংবাদ পরিবেশন করা হচ্ছে, তা সত্য নয়। ক্যাম্পাসে না ফেরার শর্তে শিক্ষার্থীরা তাঁকে বের হতে দিয়েছেন—এ তথ্যও অসত্য।আজ বুধবার দুপুরে হোয়াটস অ্যাপে বার্তা পাঠিয়ে প্রথম আলোকে এ কথাগুলো বলেন উপাচার্য।
এর আগে গত সোমবার সকালে ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেন উপাচার্য শরীফুল আলম। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে ভেতরে রেখে ভবনের ফটকে আবার তালা দেন শিক্ষার্থীরা। পানি ও বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/49tinuo7ww





