
এক পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী, সংসারের দায়িত্বও জটিল রোগে ভোগা আরেক ব্যক্তির ওপর
রাজবাড়ী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যাতৈল গ্রাম। বন্যাতৈল বাজারের পাশে প্রয়াত গোপাল চৌধুরীর বাড়ি। বাড়িতে পুরোনো একটি জরাজীর্ণ টিনের ঘর, যা ব্যবহারের অনুপযোগী।
এম রাশেদুল হকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১১:০১
রাজবাড়ী জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের বন্যাতৈল গ্রাম। বন্যাতৈল বাজারের পাশে প্রয়াত গোপাল চৌধুরীর বাড়ি। বাড়িতে পুরোনো একটি জরাজীর্ণ টিনের ঘর, যা ব্যবহারের অনুপযোগী। পাশে রয়েছে সরকারিভাবে বরাদ্দ দেওয়া একটি আধা পাকা ঘর। এই ঘরেই গাদাগাদি করে থাকেন পরিবারের সদস্যরা। ১১ সদস্যের এই পরিবারের ৫ জনই প্রতিবন্ধী। আরেকজন ভুগছেন জটিল চর্মরোগে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে মারা যান গোপাল চৌধুরী।
গত রোববার (১১ অক্টোবর) দুপুরে গোপাল চৌধুরীর বাড়িতে দেখা যায়, টিনের ছাপরা ঘরের ভেতর মাটিতে বসে ভাত খাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী কাশিনাথ চৌধুরী। স্ত্রী সাধনা চৌধুরী নাতনিকে কোলে নিয়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। মাঝেমধ্যে কিছু লাগবে কি না, খোঁজ নিচ্ছেন।জরাজীর্ণ টিনের ঘরের বারান্দায় কিছু পেঁয়াজ ছড়ানো দেখা যায়। পাশেই আধা পাকা ঘরটি। বারান্দায় বসে ভাত খাচ্ছিলেন বুদ্ধিশ্বর মণ্ডল। সাংবাদিক এসেছে জেনে দ্রুত খাওয়া শেষ করে এগিয়ে এলেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/5gvs8jnpzr





