
সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর
চতুর্থ অধিবেশন কত দিন চলবে, তা এখনো ঠিক হয়নি। অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কত দিন চলবে।
বিশেষ প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৪:৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী ৯ নভেম্বর। ওই দিন বেলা সাড়ে তিনটায় সংসদ অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে সংসদ অধিবেশন আহ্বানসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন সংক্ষিপ্ত হয়। চতুর্থ অধিবেশন কত দিন চলবে, তা এখনো ঠিক হয়নি। অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কত দিন চলবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/politics/9nizbhg1jx

