প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি বাড়বে, আরও চাপে পড়বে মানুষ
আইএমএফের পূর্বাভাস
বিশেষ প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৫৫
দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতির গতি সবচেয়ে মন্থর হতে পারে; আর মূল্যস্ফীতির চাপও থাকবে সবচেয়ে বেশি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বলছে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ২ শতাংশে। বার্ষিক গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ৯ শতাংশ।আগামী কয়েক বছরেও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জোরালো আভাস নেই। বরং আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করছে আইএমএফ।
অর্থাৎ অর্থনীতির দুর্বলতার চাপ শুধু প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকছে না; তা সরাসরি পড়ছে মানুষের জীবনযাত্রায়। দুর্বল ব্যাংক খাত, জ্বালানিসংকট, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা ও রাজস্ব আদায়ে ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে অর্থনীতির পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ বাড়ছে।শুধু আইএমএফ নয়, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তুলনামূলক কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/business/economics/fdyup2fyhq



