স্টিলের দরজা খুলে বাইরে যাচ্ছিল দুই বোন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫) নামের দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:২৮
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে উপজেলার কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।ফাতেমা ও নাহিদা ওই গ্রামের কৃষক শাহাব উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাব উদ্দিনের পুরোনো একটি ঘর থেকে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সংযোগের তারে ত্রুটির কারণে স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়। সময় ফাতেমা ও নাহিদা ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/figck8wvra





