
উত্তরের আকাশে সৌন্দর্য ছড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পর্যটকের ভিড়
ভোরে সূর্যোদয়ের আগে মনে হয় কাঞ্চনজঙ্ঘা যেন সাদায় ঢেকে আছে। সূর্যের প্রথম আলো পর্বতশৃঙ্খে পড়ার সঙ্গে সঙ্গে তা কাঁচা সোনার রং ধারণ করে।
রাজিউর রহমানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:৫২
আজ বুধবার সকাল সাড়ে আটটার কথা। পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো–সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে বয়ে যাওয়া মহানন্দা নদীর পাড়ে তখন পর্যটকের ভিড়। সেখানে দাঁড়িয়ে উত্তরের আকাশে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছেন নারায়ণগঞ্জ থেকে আসা তরুণ রনি আহমেদ (২৮)। দেশের মাটিতে দাঁড়িয়ে হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্য দেখে আর ছবি তুলতে পেরে অভিভূত তিনি।
শুধু রনি আহমেদই নন। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে আর ছবি তুলে সেই স্মৃতি ধরে রাখতে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করছেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কেউ কেউ একনজর কাঞ্চনজঙ্ঘা দেখতে রাতেও তেঁতুলিয়ায় থেকে যাচ্ছেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/lonp0paf0a





