
মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অপর দুই বন্ধুর মৃত্যু
আজ ভোরে দুই বন্ধু অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজীম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধিঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:০০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন নরসিংদী সদর উপজেলার বোয়াকুর এলাকার অনুপ কুমার দাস (৫৮) ও সাটিরপাড়া এলাকার আনোয়ারুল আজীম (৫৮)। তাঁরা সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজীম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে সাতটার দিকে বৈশামুড়া এলাকায় পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় অনুপ কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। আনোয়ারুল আজীমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/syjpa90ize





