
শহরের চাপ সামলাতে নতুন নগরায়ণ ভাবনা প্রয়োজন
গত তিন-চার দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছেছে কি না, সে প্রশ্ন থাকতেই পারে।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৪১
গত তিন-চার দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছেছে কি না, সে প্রশ্ন থাকতেই পারে। তবে অর্থনৈতিক সক্ষমতা যে বেড়েছে, তা নিয়ে সন্দেহ নেই। আর এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রতিফলন দেখা যায় আবাসন, নির্মাণ ও ভবনশিল্পে।শুধু শহর নয়, গ্রামেও এর পরিবর্তন স্পষ্ট। একসময় যেখানে টিনের ঘর ছিল, সেখানে এখন মানুষ স্থায়ী ভবন তৈরি করছেন।
শহরের ওপর বাড়তি চাপ নগরায়ণের মূল চাপ পড়ছে শহরগুলোতে। শহর অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় মানুষ কাজ, শিক্ষা ও জীবিকার জন্য শহরমুখী হচ্ছেন। আমাদের শহরগুলো সেই চাপ নিতে পারছে না। একই সঙ্গে শহরের সম্প্রসারণও পরিকল্পিতভাবে হচ্ছে না।ঢাকার পরিকল্পনার ক্ষেত্রে আমরা ড্যাপ বা বিভিন্ন মাস্টারপ্ল্যানের কথা বলি। সেখানে নিয়ন্ত্রণমূলক নীতি অবশ্যই প্রয়োজন। কিন্তু শুধু নিয়ন্ত্রণ করলেই হবে না; মানুষের বাস্তব চাহিদাকেও বিবেচনায় নিতে হবে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/business/analysis/tij5c06g7y



