
এক গাছ থেকে সাড়ে ৭ একরের বাগান ফারুকের, বছরে ৩২ লাখ টাকার ফল–চারা বিক্রি
কুড়িগ্রামের বেলগাছায় এখন সাড়ে সাত একর জমিতে গড়ে উঠেছে ফারুকের সমন্বিত কৃষি খামার।
মো. জাহানুর রহমানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৮:০০
বেড়াতে গিয়ে একটি কমলার গাছ দেখেন আবু রায়হান ফারুক। কৌতূহল থেকে নিজেও নার্সারি থেকে একটি চারা এনে বাড়ির আঙিনায় লাগান। পরের বছর সেই গাছে ফল ধরল। পরিবারের সবাই সেই কমলার স্বাদে মুগ্ধ। সেই থেকে শুরু। ওই নার্সারি থেকে শতাধিক চারা কিনে এক বিঘা জমিতে লাগালেন। প্রথম বাণিজ্যিক ফলনেই বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকার কমলা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাজী মো. হাবিবুর রহমানের ছেলে আবু রায়হান ফারুক কুড়িগ্রাম সরকারি কলেজে উদ্ভিদবিদ্যা বিষয়ে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে কৃষিকেই আত্মকর্মসংস্থানের পথ হিসেবে বেছে নেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/tvv4slj9a9





