
জুয়াড়িদের ধরতে পুলিশের অভিযান, ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ দিলে একজনের মৃত্যু
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমা নদীতে ঝাঁপ দিলে জজ মিয়া (৫৮) নামের এক ব্যক্তি মারা যান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের কানিশাইল এলাকার খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
প্রতিনিধিঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:০০
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমা নদীতে ঝাঁপ দিলে জজ মিয়া (৫৮) নামের এক ব্যক্তি মারা যান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের কানিশাইল এলাকার খেয়াঘাটে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।জজ মিয়ার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাস্তাল গ্রামে। তাঁর বাবার নাম মুলু মিয়া। তবে তিনি সিলেট নগরের কানিশাইল এলাকায় বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কানিশাইল এলাকার ঈদগাহ-সংলগ্ন স্থানে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় ধাওয়ার মুখে কয়েকজন দৌড়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে জজ মিয়াও ছিলেন। তিনি সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/y3ut2eqktl





