
আলোচিত চার সিনেমা এ বছর আসছে না
‘সোলজার’, ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’ এবং ‘খলনায়ক’ বছরের শেষ দিকে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিগুলো মুক্তি পাচ্ছে না। কোনোটির শুটিং শেষ হয়নি, কোনোটির পোস্ট প্রোডাকশন
বিনোদন প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৭:০০
চলতি বছর এখন পর্যন্ত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেয়েছে। সাকিব ফাহাদের ‘সোলজার’, রায়হান রাফীর ‘আন্ধার’ ও ‘সুড়ঙ্গ ২’ এবং ভিকি জাহেদের ‘খলনায়ক’ বছরের শেষ দিকে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত ছবিগুলো মুক্তি পাচ্ছে না। কোনো ছবির শুটিং শেষ হয়নি, কোনোটির পোস্ট প্রোডাকশনের কাজ আটকে আছে।কবে আসবে ‘সোলজার’শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। তখন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন শাকিব খান। ঈদুল আজহায় রকস্টার মুক্তির পর শুটিং শুরুর কথা ছিল। তখনো হয়নি। এরপর ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে প্রায় দুই মাস থাকার পর গত আগস্টে দেশে ফিরে সোলজার-এর বাকি অংশের শুটিং করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শুরু করা সম্ভব হয়নি।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/entertainment/dhallywood/ym4ycbyzuw




