
স্বপ্ন সুপারশপ: কেনাকাটায় বাঁকবদল
দেশের ৬৪ জেলায় কার্যক্রম পরিচালনা করছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শহর থেকে জেলা–উপজেলা–ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানটি আধুনিক খুচরা সেবা সম্প্রসারণ করছে।
বিজ্ঞাপন বার্তাঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:৫৯
এক দশক আগেও মাছ-মাংস, সবজি, মসলাসহ গৃহস্থালি পণ্য কেনার ক্ষেত্রে বাসাবাড়িসংলগ্ন বা কাছের বাজারগুলোই ছিল একমাত্র ভরসা। পরিবর্তিত আর্থসামাজিক প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের জন্য সুপারশপগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। এখন এক ছাদের নিচে সুপারশপে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য নির্ধারিত মূল্যে আর যথাযথ মানের আশ্বাসে পাওয়া যাচ্ছে।নগরমুখী মানুষ এমন একটি সুশৃঙ্খল পরিবেশ চায়, যেখানে এক ছাদের নিচেই ঝক্কিঝামেলাহীন যাবতীয় বাজার করার সুবিধা বিদ্যমান।
স্বাচ্ছন্দ্য, পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খল কেনাকাটার সুবিধা—এই তিনের সমন্বয় ঘটেছে বলেই শহুরে ব্যস্ত মানুষ বেশি করে সুপারশপগুলোর দিকে ঝুঁকছেন। সমাজবাস্তবতায় পরিবারের সদস্যরা বাইরে বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন। তাই হিসাব করেই তাঁদের এখন সময় ব্যয় করতে হচ্ছে। এ কারণে এক ছাদের নিচে সংসারের যাবতীয় দরকারি পণ্য কেনার দারুণ সুবিধা পাওয়ায় তাঁরা সুপারশপকে আশীর্বাদ হিসেবেই দেখছেন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/1ieoolkz2i



