
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন আবার নামঞ্জুর
আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক মো. আবদুল মোক্তাদির শুনানি নিয়ে এই আদেশ দেন।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:২৭
রাজধানীর বারিধারায় গাড়িচাপায় (প্রাইভেট কার) নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় আইনের সংস্পর্শে আনা কিশোরের জামিন আবেদন আবার নামঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৮–এর বিচারক মো. আবদুল মোক্তাদির শুনানি নিয়ে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দীন মামুন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।শরীফ উদ্দীন বলেন, কিশোরের পক্ষে আজ জামিনের আবেদন করেন তার আইনজীবী। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ।
কিশোরের পক্ষে জামিনের আবেদন করা আইনজীবী খোরশেদ মিয়া আলম প্রথম আলোকে বলেন, তাঁর মক্কেল (কিশোর) অসুস্থ বিবেচনায় জামিনের আবেদন করেছিলেন। জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।গত ২৪ সেপ্টেম্বর একই আদালত এই কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) পাঠানোর আদেশ দিয়েছিলেন। সেদিন কিশোরের পক্ষে আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়েছিল। পরে শুনানি নিয়ে তার জামিন নামঞ্জুর করেন আদালত।ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/kmz5g9floj



