ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু
ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু
শর্টসঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৫:০৯
চাকরির আশায় রাশিয়ায় গিয়েছিলেন ৩০ বাংলাদেশি। তাঁদের বলা হয়েছিল, নির্মাণপ্রতিষ্ঠানে সেখানে কাজের সুযোগ হবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে পাঠানো হয় সেনাবাহিনীর কাছে। ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/iukren-yuddhe-ddron-haamlaayy-20-baanlaadeshir-mrtyu




