
জীবনানন্দের ‘রূপসী বাংলা’ নিয়ে পাঠচক্র ও কুইজ
পাঠচক্র শেষে জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবন, বাংলাদেশ এবং সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারজনকে বিজয়ী ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:০০
কবি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে মিরপুর বন্ধুসভা। ৯ অক্টোবর বিকেলে রাজধানীর মিরপুর রূপনগরের আরামবাগ ঈদগাহ মাঠে এই আসর বসে।পাঠচক্র শেষে জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবন, বাংলাদেশ এবং সমসাময়িক বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চারজনকে বিজয়ী ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টারা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অভি মল্লিক বলেন, মিরপুর বন্ধুসভা দীর্ঘদিন ধরে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা এবং সৃজনশীল ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।বন্ধু জিতু সিংহ বলেন, পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতার মতো আয়োজনের মাধ্যমে সাহিত্য, সংস্কৃতি ও সমসাময়িক বিষয় নিয়ে জানার এবং ভাবনার একটি সুযোগ তৈরি হলো।
সূত্র: প্রথম আলো — https://www.bondhushava.com/activities/36v17paqeu





