
স্থবিরতা পেরিয়ে এগিয়ে চলার গল্প: ‘বরফ গলা নদী’ নিয়ে পাঠচক্র
‘বরফ গলা নদী’ উপন্যাসে নিম্নমধ্যবিত্ত একটি পরিবারের অর্থনৈতিক সংকট, পারিবারিক টানাপোড়েন ও নাগরিক জীবনের বাস্তব চিত্র ফুটে উঠেছে। পাঠচক্রে অংশগ্রহণকারীরা উপন্যাসের বিভিন্ন চরিত্র ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে নিজেদের মতামত তুলে ধরেন।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৪:১৪
কথাসাহিত্যিক জহির রায়হানের উপন্যাস ‘বরফ গলা নদী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে দিনাজপুর বন্ধুসভা। ৯ অক্টোবর বিকেলে শহরের দয়ানন্দ সাধারণ গ্রন্থাগারে এই আসর বসে।পাঠচক্রে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায়ের সঞ্চালনায় পাঠ আলোচনায় উপন্যাসের কাহিনি, চরিত্র, পারিবারিক সম্পর্ক, সমাজবাস্তবতা ও জীবনসংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বন্ধুরা।
উপন্যাসের শিরোনামের তাৎপর্য নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা। তাঁদের আলোচনায় জীবনের স্থবিরতা ও সংকট পেরিয়ে এগিয়ে যাওয়ার ভাবনা উঠে আসে। আলোচনায় অংশ নেন বন্ধুসভার বন্ধু আতিক ও সজিব এবং গ্রন্থাগারের সদস্য তুলি, সুইটি, দৃষ্টি ও অন্যরা।দিনাজপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র রায় বলেন, ‘নিয়মিত বই পড়া ও পাঠচক্রে অংশগ্রহণের মাধ্যমে জ্ঞান ও চিন্তাশক্তির বিকাশ ঘটে।
সূত্র: প্রথম আলো — https://www.bondhushava.com/activities/834m0jd30b




