কানাডায় গত দুই মাসে ১ লাখ ১০ হাজার মানুষ বেকার হয়ে গেছে
কানাডায় গত দুই মাসে ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান কমেছে, যা তরুণ ও অভিবাসীদের চাপ বাড়াচ্ছে।
মোহাম্মদ সাকিবুর রহমান খানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:৪৯
কানাডার শ্রমবাজারে টানা দুই মাসের পতনে বছরের শুরুতে তৈরি হওয়া কর্মসংস্থানের সব প্রবৃদ্ধি মুছে গেছে। ২০২৬ সালের আগস্ট ও সেপ্টেম্বরে দেশটিতে মোট ১ লাখ ১০ হাজার কর্মসংস্থান কমেছে। এর মধ্যে সেপ্টেম্বরে কমেছে ৬৮ হাজার ৩০০টি এবং আগস্টে ৪১ হাজার ৭০০টি। চাকরির বাজারের এই দুর্বলতা দেশটির অর্থনীতি, তরুণ চাকরিপ্রার্থী ও নতুন অভিবাসীদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।
সরকারি চাকরি ও উৎপাদন খাতে চাপসেপ্টেম্বরে কানাডার সরকারি খাতে কর্মীর সংখ্যা কমেছে ৭০ হাজার। এ নিয়ে টানা চার মাস সরকারি খাতে কর্মসংস্থান কমল। গত এক বছরে এ খাতে কর্মীর সংখ্যা কমেছে ১ লাখ ১৯ হাজার।শিক্ষা খাতে সেপ্টেম্বরে ৩৫ হাজার কর্মসংস্থান কমেছে। স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে কমেছে আরও ২৩ হাজার। তবে স্বাস্থ্যসেবা খাতে এক মাসে কর্মসংস্থান কমলেও গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এ খাতে কর্মীর সংখ্যা এখনো বেশি রয়েছে।উৎপাদন খাতেও দুর্বলতা দেখা গেছে।
সূত্র: প্রথম আলো — https://nagorik.prothomalo.com/durporobash/ifwwv6a9p1





