
স্মার্ট ইনহেলারে বাড়তি কী উপকার মেলে
ফুসফুসের রোগে আক্রান্ত অনেকেই ইনহেলার ব্যবহার করেন। তবে সময়মতো ওষুধ গ্রহণ ও সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহারের বিষয়টি অনেকের জন্য কঠিন।
হুমায়রা মাহজাবিনঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৪:০০
ফুসফুসের রোগে আক্রান্ত অনেকেই ইনহেলার ব্যবহার করেন। তবে সময়মতো ওষুধ গ্রহণ ও সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহারের বিষয়টি অনেকের জন্য কঠিন। এ সমস্যা সমাধানে প্রচলিত ইনহেলারের সঙ্গে যুক্ত হয়েছে স্মার্ট প্রযুক্তি, যা ওষুধ গ্রহণের তথ্য সংরক্ষণ করে নির্ধারিত সময়ে ব্যবহারের কথা মনে করিয়ে দিতে পারে।স্মার্ট ইনহেলার মূলত বিশেষ সেন্সরযুক্ত একটি যন্ত্র, যা ব্লুটুথের মাধ্যমে মুঠোফোনের নির্দিষ্ট অ্যাপের সঙ্গে যুক্ত থাকে।
কোন সময় বা পরিস্থিতিতে ইনহেলার বেশি ব্যবহার করতে হচ্ছে, তা পর্যবেক্ষণ করেও রোগী নিজের শারীরিক অবস্থার পরিবর্তন সম্পর্কে ধারণা পেতে পারেন। আবার এসব তথ্য চিকিৎসকের সঙ্গে ভাগ করেও নেওয়া সম্ভব। এতে রোগীর ওষুধ গ্রহণের ধারাবাহিকতা ও উপসর্গের ধরন বুঝে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।সব স্মার্ট ইনহেলারে একই রকম সুবিধা থাকে না। যন্ত্রের ধরন ও রোগীর প্রয়োজনের ওপর এর কার্যকারিতা নির্ভর করে। তবে স্মার্ট ইনহেলার চিকিৎসকের বিকল্প নয়।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/lifestyle/shopping/yb8dj7nzlj




