
বিগ বস বাংলার ওয়াইল্ড কার্ড হয়ে নজর কাড়েন অনুষ্কা, দেখে নিন তাঁর ১৫ বোল্ড লুক
এথনিক থেকে ওয়েস্টার্ন সব ধরনের লুকেই বাজিমাত করতে জানেন তিনি। রইল অনুষ্কার বিভিন্ন সময়ের ফ্যাশনেবল লুকের ছবি।
ফ্লোরিডা শুভ্রা রোজারিওঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৮:০০
ফ্যাশন ও মডেলিং জগতের পরিচিত মুখ অনুষ্কা ঘোষের বিনোদনজগতে পথচলার শুরু সৌন্দর্য প্রতিযোগিতার মধ্য দিয়ে। ২০২৫ সালে ‘মিস ওড়িশা’ খেতাব জয়ের পর ‘স্প্লিটসভিলা’য় অংশ নিয়ে নজর কাড়েন কলকাতার আশুতোষ কলেজের এই প্রাক্তনী। সম্প্রতি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন ‘বিগ বস বাংলা’র ঘরে। তবে দুই সপ্তাহের মাথায় দর্শকদের ভোটে বাদ পড়েন তিনি। রিয়্যালিটি শোয়েতে যাত্রা সংক্ষিপ্ত হলেও গ্ল্যামার দুনিয়ায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন অনুষ্কা।
সূত্র: প্রথম আলো — https://www.haal.fashion/celeb/look/3y2gpmzpm6





