
সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল সচল রাখবে কে
সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে ৩৬৯ কোটি ৪৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
মোহাম্মদ মোস্তফাঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১:১১
অফিসের ছাদে বিদ্যুৎ উৎপাদন হবে। তা দিয়ে নিজেদের প্রয়োজন মিটবে, বাড়তি বিদ্যুৎ বিক্রি করে আয়ও হবে। এমন পরিকল্পনা নিয়ে সিটি করপোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে প্রায় ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। দাপ্তরিক ভবনের পাশাপাশি হাটবাজার, মিলনায়তন, ডাকবাংলো ও বাসভবনের ছাদও এই উদ্যোগের আওতায় আসছে।
তবে বিশেষজ্ঞদের ভাষ্য, দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি তা কার্যকর করার প্রস্তুতিও প্রয়োজন। কোথায় কত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কোনো ব্যবস্থা বন্ধ হলে কত দিনে মেরামত হচ্ছে এবং যন্ত্রাংশ বদলানোর দায়িত্ব কার—এসব নিয়মিত যাচাই করতে হবে। স্থানীয় প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতার ঘাটতি বিবেচনায় কারিগরি সহায়তা ও দক্ষ জনবলও নিশ্চিত করা দরকার।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/7fueu29y5f



