
সুন্দরবন রক্ষায় দরকার সমন্বিত উদ্যোগ
গঙ্গা-গড়াই নদীব্যবস্থায় মিঠাপানির প্রবাহ যত কমেছে, দক্ষিণ-পশ্চিম উপকূলে লবণাক্ততা তত বেড়েছে।
সম্পাদকীয়ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৯:৩০
দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের বাসিন্দাদের পানির জন্য সংগ্রাম ও সুন্দরবনের প্রতিবেশগত সংকটকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বহু বছর ধরে সুন্দরবনকে রক্ষার কথা বলা হলেও বনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং সুন্দরবন রক্ষা এবং উপকূলীয় মানুষের জীবন–জীবিকার সংগ্রামকে সামগ্রিক চোখে না দেখে বিচ্ছিন্ন সমস্যা হিসেবেই দেখে আসা হয়েছে।
সম্প্রতি প্রথম আলোয় প্রকাশিত তিনটি প্রতিবেদনে সুন্দরবনের প্রতিবেশ সংকট ও দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষের পানির কষ্টের বিষয়টি নতুন করে সামনে এসেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) ও আরণ্যক ফাউন্ডেশনের যৌথ গবেষণার বরাতে প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে সুন্দরবনের আশপাশে শিল্পকারখানা স্থাপনের কারণে বনের প্রতিবেশ ও বাস্তুসংস্থান কীভাবে দূষণের শিকার হচ্ছে।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/opinion/editorial/8kdx5aep3g





