
জেন-জির অনিশ্চিত সম্পর্কের নতুন নাম ‘মেবিলেশনশিপ’ সম্পর্কে কতটা জানেন
কথা হয় নিয়মিত, একে অপরের প্রতি ভালো লাগাও আছে। দিনের নানা ঘটনা ভাগ করে নেওয়া থেকে একসঙ্গে সময় কাটানো—সবই চলছে। তবু সম্পর্কটির পরিচয় কী, তা দুজনের কারও কাছেই স্পষ্ট নয়।
হুমায়রা মাহজাবিনঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ১২:০০
কথা হয় নিয়মিত, একে অপরের প্রতি ভালো লাগাও আছে। দিনের নানা ঘটনা ভাগ করে নেওয়া থেকে একসঙ্গে সময় কাটানো—সবই চলছে। তবু সম্পর্কটির পরিচয় কী, তা দুজনের কারও কাছেই স্পষ্ট নয়। সম্পর্কের সম্ভাবনা আছে, কিন্তু প্রতিশ্রুতির জায়গায় থেকে গেছে ‘হয়তো’ শব্দটি। জেন-জির সম্পর্কবিষয়ক আলোচনায় এমন অভিজ্ঞতাকে বলা হচ্ছে ‘মেবিলেশনশিপ’।
কাউকে ভালো লাগছে, তাঁর সঙ্গে সময় কাটাতে ভালো লাগছে, ব্যক্তিগত অনুভূতিও ভাগাভাগি করছেন। কিন্তু সম্পর্কটিকে প্রেমের সম্পর্কে রূপ দেওয়ার বিষয়ে দুজনের নিশ্চিত সিদ্ধান্ত নেই। একজন হয়তো ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন, অন্যজন এখনই প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রস্তুত নন। ফলে সম্পর্কটি এগিয়েও যেন থমকে থাকে। ‘মেবিলেশনশিপ’ শব্দটি এসেছে ইংরেজি ‘মেবি’ (হয়তো) ও ‘রিলেশনশিপ’ (সম্পর্ক) থেকে। অর্থাৎ এমন এক সম্পর্ক, যার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/lifestyle/relation/9ifwrg93q1





