
উচিটা বাংলাদেশি কমিউনিটির পিকনিক, যেন তিন প্রজন্মের উৎসব
যুক্তরাষ্ট্রের ক্যানসাসে উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক পিকনিকে তিন প্রজন্মের অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের উদ্যাপন।
লেখা:ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, বিকেল ৩:১৯
প্রবাসে শত ব্যস্ততার মধ্যে সময় বের করে বাঙালি আবহে আনন্দে মেতে ওঠা বাংলাদেশিদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের উচিটা শহরে গত শনিবার ওয়ার্টসন পার্কে প্রকৃতির ছায়াঘেরা মনোরম পরিবেশে ‘উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশন’–এর বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
খাসির রেজালা, মুরগির রোস্ট ও সুস্বাদু মুগডাল দিয়ে জম্পেশ খাওয়া শেষে যারপরনাই খুশিতে দাদা খোকন জুনিয়র খোকনের জন্মোৎসবের কেক কেটে শত শত বাংলাদেশি কমিউনিটিকে মিষ্টিমুখ করালেন। দুপুর ১২টা থেকে যে যার মতো বাঙালিয়ানা সাজে সেজেগুজে পার্কে জড়ো হতে থাকেন। কানসাস অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর উচিটা, যার আয়তন ঢাকা শহরের দ্বিগুণ। এখানে রয়েছে হাজারো বাংলাদেশির সহাবস্থান। বছরে এক-দুবার এভাবে একত্র হওয়ার সুযোগ হয়।
সূত্র: প্রথম আলো — https://nagorik.prothomalo.com/durporobash/d9lq9jeold





