
ফেসবুকে নারীদের হেনস্তা, মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’
নারীদের নিয়ে অশালীন মন্তব্যকারী ব্যক্তিদের ছবি, পরিচয় ও ফেসবুক আইডির লিংক প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’ নামের একটি ফেসবুক গ্রুপ। তবে পরিচয় প্রকাশে ভুলের ঝুঁকিও রয়েছে।
নাজনীন আখতারঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:০০
‘২৪ ঘণ্টার জন্য পৃথিবী থেকে সব পুরুষ উধাও হয়ে গেলে আপনি কী করবেন?’—এমন প্রশ্নের জবাবে এক তরুণীর উত্তর ছিল, ‘রাতে একা হাঁটতাম। রাত তিনটা বাজে হেঁটে দেখব কেমন লাগে?’গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকারে ওই তরুণীর জবাব নারীর নিরাপদে, স্বাধীনভাবে চলাচলের আকাঙ্ক্ষা প্রকাশ করে। অথচ নারীর নিরাপত্তা নিয়ে আলোচনার বদলে অনেক সময় তাঁদেরই দোষারোপ করা হয়।
ফেসবুকে গ্রুপটিতে ঢুকতেই চোখে পড়ে কুমিল্লার কিশোরীকে নিয়ে অশালীন মন্তব্য করা ব্যক্তিদের ছবি, পরিচয় ও ফেসবুক আইডির লিংক। তাঁদের কেউ প্রবাসী, কেউ চিকিৎসক, চাকরিজীবী কিংবা শিক্ষার্থী। তালিকায় আছেন বিভিন্ন বয়সী পুরুষ। তাঁদের কিছু মন্তব্য এতটাই অশালীন যে তা প্রকাশযোগ্য নয়।প্রায় এক বছর আগে, গত বছরের ২ নভেম্বর যাত্রা শুরু করে গ্রুপটি। বর্তমানে এর সদস্যসংখ্যা ৩০ হাজারের বেশি।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/dnnog092ff



