‘শিকার হিসেবে’ যুদ্ধক্ষেত্রে, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশির মৃত্যুর কথা জানাল এসআরবি
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির কথা বলে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো হয়। এসআরবির প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, তাঁদের মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, দুপুর ২:০৫
চাকরির আশায় রাশিয়ায় গিয়েছিলেন ৩০ বাংলাদেশি। তাঁদের বলা হয়েছিল, নির্মাণপ্রতিষ্ঠানে সেখানে কাজের সুযোগ হবে। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নিয়ে পাঠানো হয় সেনাবাহিনীর কাছে। ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে নামানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেখানে ড্রোন হামলায় অন্তত ২০ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসআরবি-১০ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহা. আসাদুজ্জামান এসব তথ্য জানান। এ ঘটনায় মানব পাচার চক্রের অন্যতম হোতা জাবালে নূর ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান (৫৫) ও আবু তাহের ওরফে লেন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।এসআরবি জানিয়েছে, চলতি বছরের ৭ মে জাবালে নূর, আরএস ইন্টারন্যাশনাল ও টিএস গ্রুপ নামের তিন প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ৩০ জন বাংলাদেশি রাশিয়ায় যান।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/duegn1tue4



