
অতিরিক্ত বই পড়লে কি কোনো অসুবিধা আছে
বই মানুষের মন ভালো করতে, কষ্ট কমাতে ও মানসিক শান্তি ফিরিয়ে আনতে দারুণ সাহায্য করে। বিশেষ করে গল্প বা উপন্যাসের বই মনের জন্য ওষুধের মতো কাজ করে
আসহাবিল ইয়ামিনঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ১০:০০
বই পড়া যে মানুষের জন্য ভালো, তা আমরা সবাই জানি। তবে জ্ঞান বাড়ানো বা পড়াশোনায় ভালো করার বাইরেও বইয়ের আরও বড় ভূমিকা আছে। বই মানুষের মন ভালো করতে, কষ্ট কমাতে ও মানসিক শান্তি ফিরিয়ে আনতে দারুণ সাহায্য করে। বিশেষ করে গল্প বা উপন্যাসের বই মনের জন্য ওষুধের মতো কাজ করে। এগুলো মানুষের একাকিত্ব, মনের ভয় ও মানসিক আঘাত দূর করতে বেশ সাহায্য করে।বই পড়ে মনের চিকিৎসাগত কয়েক বছরে পড়ুয়াদের মধ্যে ‘বিবলিওথেরাপি’ নামের একটি চর্চার জনপ্রিয়তা বেড়েছে।
পড়াশোনার জন্য মানসিক স্বাস্থ্যে প্রভাবযারা কম পড়তে চায়, তারা প্রায়ই অজুহাত দিয়ে বলে, বেশি পড়াশোনা করলে নাকি নানা ধরনের সমস্যা হয়। কিন্তু চিকিৎসাবিজ্ঞানে কী বলে? সত্যিই কি বেশি পড়াশোনা করলে মানুষের কোনো সমস্যা হতে পারে?সহজ কথায় উত্তর হলো—না, কেবল পড়াশোনা করার কারণে মানুষের কোনো বড় ক্ষতি হয় না।তবে হ্যাঁ, অতিরিক্ত পড়াশোনা তীব্র মানসিক ও আবেগীয় চাপের কারণ হতে পারে।
সূত্র: প্রথম আলো — https://www.kishoralo.com/feature/eaxhq454em





