
সিডনিতে বিকাশজনিত প্রতিবন্ধী সেবায় বাংলাদেশি চিকিৎসক রুম্মানা আফরীন
সিডনিতে চিকিৎসক রুম্মানা আফরীন বিকাশজনিত প্রতিবন্ধীদের সেবায় নেতৃত্ব দিচ্ছেন, যৌথ স্বাস্থ্যসেবা ও সচেতনতার অভাব সমাধানে প্রচেষ্টা চালাচ্ছেন।
কাউসার খানঢাকা
প্রকাশ: অক্টোবর ১৪, ২০২৬, সকাল ৮:৫৭
সিডনির বিখ্যাত ওয়েস্টমিড হাসপাতালে গত কয়েক বছর ধরেই নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে চিকিৎসাবিষয়ক সম্মেলন ‘হাসপাতাল সপ্তাহ’। এবারও আরও বিস্তৃত ও বৃহৎ পরিসরে এই আয়োজন শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসাবিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সামগ্রিক আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বিকাশজনিত প্রতিবন্ধিতা সেবাসংক্রান্ত বিশেষ অধিবেশনটি। আর সেই গুরুত্বপূর্ণ অধিবেশনের কেন্দ্রবিন্দুতে স্বমহিমায় উপস্থিত থাকেন একজন বাংলাদেশি চিকিৎসক রুম্মানা আফরীন।
সম্প্রতি সিডনিতে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চিকিৎসক রুম্মানা আফরীন। দীর্ঘ সেই আলাপচারিতায় উঠে এসেছে বিকাশজনিত প্রতিবন্ধীদের সার্বিক পরিচর্যা, প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব এবং প্রবাসে বসবাসরত অভিবাসী বাংলাদেশি পরিবারের বাস্তব সংকট ও সম্ভাবনার নানা দিক।১৮ বছর পেরোলেই অদৃশ্য সংকটআলোচনার শুরুতেই ডা. আফরীন হাত দিলেন সেবার সবচেয়ে বড় শূন্যতার জায়গায়। বলছিলেন, ‘১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের দায়িত্ব থাকে শিশু বিশেষজ্ঞদের হাতে।
সূত্র: প্রথম আলো — https://nagorik.prothomalo.com/durporobash/ey43p0q0w8





